■ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান :
২৫ জানুয়ারি ২০২৬ রোজ রবিবার বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন রাহাত শামস্, বিপিপি, পিএসসি।
কলেজে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের নৈতিক মনোবল বৃদ্ধি ও শারীরিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন দৃষ্টিনন্দন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকবৃন্দ, অত্র কলেজের কলেজ উপাধ্যক্ষ, অ্যাডজুটেন্ট, সহকারী প্রধান শিক্ষক, কলেজ ও স্কুল শাখার শিক্ষকবৃন্দ এবং অভিভাবকসহ শিক্ষার্থীরা।
© 2023 - Bangladesh Air Force Shaheen College Shamshernagar & All Rights Reserved. Developed by Desh Universal (Pvt.) Limited.