logo

Bangladesh Air Force Shaheen College Shamshernagar

EIIN : 135720 || School Code: 3024 || College Code: 2303 || ESTD : 2011

■ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান :

■ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর চূড়ান্ত খেলা ও সমাপনী অনুষ্ঠান :

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর “বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬” এর চূড়ান্ত খেলা ও সমাপনী অনুষ্ঠান আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার কমডোর মোঃ আব্বাস আলী, জিইউপি, বিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, স্টেশন কমান্ডার, বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন, শমশেরনগর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন রাহাত শামস্, বিপিপি, পিএসসি, আমন্ত্রিত বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ।

বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত এই কলেজে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের নৈতিক মনোবল বৃদ্ধি ও শারীরিক সক্ষমতা উন্নয়নে সুস্বাস্থ্য ও সুন্দর জীবনের লক্ষ্যে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। প্রতিযোগিতায় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দৃষ্টিনন্দন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা (সুরমা, কুশিয়ারা, খোয়াই এবং মনু) চারটি হাউজে বিভক্ত হয়ে প্রতিযোগী শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এ সার্বিকভাবে মনু হাউজ চ্যাম্পিয়ন ট্রফি ও সুরমা হাউজ রানার-আপ ট্রফি অর্জনের গৌরব লাভ করে।


© 2023 - Bangladesh Air Force Shaheen College Shamshernagar & All Rights Reserved. Developed by Desh Universal (Pvt.) Limited.

Scroll to top